William and Jacob Grimm
..........................................................
নেকড়ে এবং সাত ছাগলছানা
এক বুড়ো ছাগীর সাতটা ছানা ছিল। অন্য ভাল মাদের মত ছাগলটি তার বাচ্চাগুলোকে খুব ভালবাসতো।
একদিন বুড়ো ছাগী জঙ্গলে গিয়ে তার বাচ্চাদের জন্য কিছু খাবার আনতে চাইল।
জঙ্গলে যাওয়ার পূর্বে সে তার বাচ্চাদের ডেকে বলল:
প্রিয় বাচ্চারা , আমি বনে যাচ্ছি।
তোমরা কিন্তু কিছুতেই আমি না আসা পর্যন্ত ঘরের দরজা খুলবে না
যদি বুড়ো নেকড়েটা কোনভাবে ঘরে ঢুকে যেতে পারে , তাহলে তোমাদের আস্ত রাখবে না। তোমাদের সম্পূর্ণ গিলে খাবে। একটি লোমও রাখবে না।
তোমরা কিন্তু তাকে দেখে সহজেই চিনতে পারবে। তার গলার স্বর খুব কর্কশ আর পা দুটো কালো।
বাচ্চারা সবাই একসাথে বলে উঠল: ঠিক আছে মা, আমরা খুব সতর্ক থাকবো। নেকড়েকে কিছুতেই ঢুকতে দেব না।
তুমি আমাদের নিয়ে চিন্তা করোনা। আমরা খুব নিরাপদে থাকব।
বুড়ো ছাগী নিশ্চিন্তে বনে গেল।
