Alice in Wonderland
Walt Disney
Ladybird
Fiction
============
আজব দেশে এলিস-2
'ইক!' ছোট্ট একটি কন্ঠ বলল।
এলিস বুঝতে পারলো ডোর নবটি কথা বলছে।
'তুমি কি করছ?'
'খরগোশটাকে অনুসরণ করছি,' এলিস উত্তর দিল।' দয়া করে আমাকে যেতে দাও।'
'তুমি খুব বড়। এ দরজাটা দিয়ে ঢুকতে পারবে না।' ডোরনব উত্তর দিল।
'তুমি অবশ্যই বোতলটা থেকে একটু পানিয় খেতে হবে।'
এলিস চারদিকে তাকাল। দেখল ছোট্ট একটি টেবিল। টেবিলের উপর ছোট্ট একটা বোতল তাতে লেখা 'আমাকে পান করো'।
এলিস বোতলের ছিপিটা খুলল এবং বোতল থেকে একটু পানিয় পান করল।
তাৎক্ষণিকভাবে সে বুঝতে পারল সে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। অবশেষে সে দরজা দিয়ে ঢুকার মত ছোট হয়ে গেল।
এলিস এখন একটি বাগানে দাঁড়িয়ে আছে। একটু দূরেই সে সাদা খরগোশটাকে দেখতে পাচ্ছে। খরগোশটার পেছনে সে দৌড়াতে শুরু করল। কিন্তু হঠাৎ দু'টি যময বালক তার পথে বাধা হয়ে দাঁড়াল। দু'জনেই দেখতে ইস্টার ডিমের মত আকারের।
'আমি টুইডাল ডাম!' বলল একজন।
'আমি টুইডাল ডী!' অপরজন বলল।
'তুমি কে?' দু'জনে একসাথে জিজ্ঞেস করল।
'আর তুমি এখানে কি চাও?'
Alice in Wonderland-01
Alice in Wonderland
Walt Disney
LadyBird
Fiction
==========
আজব দেশে এলিস
গ্রীস্মের এক দুপুর। এলিস নামে ছোট্ট একটি বালিকা গাছের উপর বসে আছে। তার বড় বোন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ পড়ছিল। তার সেটা শুনার কথা ছিল।
কিন্তু সেটা খুব মজার ছিল না। কারণ সেটাতে কোন ছবি ছিল না। এলিসের ঘুম ঘুম লাগল।
সে গাছ থেকে নেমে পড়ল এবং সেটার নিচে বিশ্রাম নিচ্ছিল।
সে চোখ বন্ধ করতেই তার পাশ দিয়ে ছুটে গেল একটি খরগোশ।

Vasilissa's Doll-01
Vasilissa's Doll
Alexander Afanasiev (retold)
ভেসিলিসার পুতুল-০১
বিশাল বনের এক প্রান্তে বাস করত ভেসিলিসা। তার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র আট বছর। বেচারি খুবই দু:খি ছিল, কারণ সে তার মাকে খুব ভালবাসতো। তার মা সম্পর্কে তার যা কিছু মনে পড়ে তা হলো তার মায়ের একটা সুন্দর পুতুল ছিল।
একদিন তার মা বলেছিল,'পুতুলটির যত্ন নিও, তাকে খেতে দিও। আর যখন তোমার সাহয্যের প্রয়োজন হবে, তখন তার সাহায্য নিও। কিন্তু কখনও কাউকে পুতুলটির কথা বলবে না।'
Alexander Afanasiev (retold)
ভেসিলিসার পুতুল-০১
বিশাল বনের এক প্রান্তে বাস করত ভেসিলিসা। তার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র আট বছর। বেচারি খুবই দু:খি ছিল, কারণ সে তার মাকে খুব ভালবাসতো। তার মা সম্পর্কে তার যা কিছু মনে পড়ে তা হলো তার মায়ের একটা সুন্দর পুতুল ছিল।একদিন তার মা বলেছিল,'পুতুলটির যত্ন নিও, তাকে খেতে দিও। আর যখন তোমার সাহয্যের প্রয়োজন হবে, তখন তার সাহায্য নিও। কিন্তু কখনও কাউকে পুতুলটির কথা বলবে না।'
The Lion, the witch and the Wardrobe-04
The Chronicles of NARNIA
C.S. Lewis
The Lion, the witch and the Wardrobe
.....................................
অধ্যায়-২
লুসি সেখানে কি পেল?
'সুভ সন্ধ্যা' লুসি বলল। কিন্তু ফন পার্সেল তুলতে এত ব্যস্ত ছিল সে কোন উত্তর দিতে পারল না। শেষ হলে সে লুসিকে ছোট্ট একটা কুর্নিশ করল।
'গুড ইভনিং, গুড ইভনিং' বলল ফন।
মাফ করো। আমি খুব বেশী কৌতুহলী হতে চাই না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি ইভের মেয়ে।
'আমার নাম লুসি'। ফনের কথা বুঝতে না পেরে লুসি বলল।
'হ্যা! তুমি তাই হবে। তারা তোমাকে বালিকা বলে।' ফন চিন্তা করে বলল।
'অবশ্যই আমি বালিকা।'লুসি অবাক হল।
'তুমি নিশ্চয়ই মানুষ?'
'অবশ্যই আমি মানুষ।' এমন প্রশ্নে লুসি অবাক হল।
'নিশ্চিত হওয়ার জন্য বললাম।' ফন নিশ্চিত হল।
'কি বোকা আমি। কিন্তু এর আগে আমি আর কখনও মানুষ দেখিনি। খুব খুশি হলাম। খুব খুশি হলাম।
এখন আমার পরিচয়টা বলি। আমি হলাম তুমনাস।' ফন বলল।
'মি. তুম্নাস। তোমাকে দেখে আমিও খুশি হলাম।' লুসি বলল।
'হে ইভের মেয়ে। আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি কিভাবে তুমি এই নার্নিয়াতে এলে?'
'নার্নিয়া? এটা আবার কি?' লুসি জানতে চাইল।
'এটা হল নার্নিয়া। আমরা এখন যেখানে দাড়িয়ে আছি এখান থেকে পূব সাগরের কেয়ার প্যারাবলের বিখ্যাত ক্যাসল পর্যন্ত পুরোটাই নার্নিয়ার এলাকা। তুমি নিশ্চয়ই পশ্চিমের দুষ্ট জঙ্গল থেকে এসেছ?'
'আমি খালি একটা রুমের এক ওয়ারড্রবের ভিতর থেকে এখানে চলে এসেছি।' লুসি বলল।
'ওহ!' কিছুটা শান্ত কন্ঠে তুমনাস বলল।
'ছোট্ট থাকতে ভুগোলটা খুব ভাল করে পড়িনাই। তাই আমি দূরের অনেক দেশ সম্পর্কে খুব ভালো জানিনা। কিন্তু এখন অনেক দেরী হয়ে গেছে।' তুমনাসের কন্ঠে আক্ষেপ।
'কিন্তু আমি দূরের কোন দেশ থেকে আসিনি। কয়েক পা পেছনে একটা রুমের ভেতর থেকে এসেছি।' পেছনের দিখে দেখিয়ে লুসি হাসতে হাসতে বলল। 'কিন্তু সেখানে এখন গ্রীষ্ম কাল। কিছুই বুঝতে পারছি না।'
'নার্নিয়াতে প্রায় শীত কাল থাকে। এখানে এভাবে দাড়িয়ে দাড়িয়ে কথা বললে আমাদের ঠান্ডা ধরে যাবে।' তুমনাস বলল।
'হে দূরের গ্রীষ্মপ্রধান দেশের ওয়ারড্রব থেকে আগত ইভের কন্যা। আমি কি তোমাকে আমার বাড়ীতে একটু চা পান করার আমন্ত্রণ জানাতে পারি।' তুমনাস বলল।
'ধন্যবাদ মি. তুমনাস। আমি ভাবছি আমার এখন যাওয়া প্রয়োজন।' লুসি বলল।
'এইতো সামনেই আমার বাড়ী।'ফন বলল।
C.S. Lewis
The Lion, the witch and the Wardrobe
.....................................
অধ্যায়-২
লুসি সেখানে কি পেল?
![]() |
| লুসি ও তুমনাস |

The Lion, the witch and the wardrobe-3
The Lion, the Witch and the Wardrobe
The Chronicles of NARNIA
C.S. Lewis
.........................
অধ্যায়-০১
লুসি একটি ওয়্যারড্রবের ভেতরে উকি দেয়
----------------------
একটু পরেই লুসি নিজেকে এক বনের মধ্যে আবিষ্কার করল। সেখানে রাত। তার চারপাশের আকাশে ঝড়ছে তুষারের পালক।
লুসি একটু ভয় পেল। কিন্তু তার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লুসি মাথা ঘুরিয়ে পেছনে ফিরে দেখল, ঘন গাছের সারির ফাকে এখনও ওয়ারড্রবের খোলা দরজাটা সে দেখতে পাচ্ছে।ঘরের ভেতরটাও সে দেখতে পাচ্ছে। ওখানে এখনও দিনের আলো অথচ এখানে রাত।
'কোন সমস্যা হলে সে এখনও সেখানে ফিরতে পারবে।' লুসি মনে মনে ভাবল।
সে সামনের দিকে হাটছে। বনের মধ্যে বরফের উপড় পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে। সে একটা লাইট পোস্টের দিকে যাচ্ছে। মিনিট দশেক হাটার পর সে লাইট পোস্টের নিকট চলে এল। লুসি বুঝতে পারছে না গভীর জঙ্গলের মধ্যে এই লাইট পোস্টটা কেন? কেউ মনে হয় এদিকে আসছে। লুসি পায়ের শব্দ শুনতে পাচ্ছে। একটু পরেই অদ্ভুদ এক লোক গাছের ফাক থেকে বেরিয়ে এল।
লোকটা লুসির চেয়ে একটু লম্বা হবে।তার মাথায় একটা ছাতা ধরা আছে।ছাতার উপরটাতে বরফ পড়ে সাদা হয়ে আছে। কোমড় থেকে উপরের অংশটা তার মানুষের আকৃতি। কিন্তু তার পাগুলো ছাগলের মত। সেগুলোর উপর লোম, চকচকে কাল রংয়ের।পায়ের পরিবর্তে আছে ছাগলের খুর। তার একটা লেজও আছে। লুসি এটা প্রথমে খেয়াল করেনি। তার কাধে একটা লাল উলের মাফলার। চামড়াটা একটু লালচে ধরনের। অদ্ভুদ এবং শান্ত তার চেহারাটা। তাতে একটু হালকা দাড়ি আর কোকড়ানো চুল আছে। চুলের ফাকে কপালের দুপাশে গজিয়েছে দুটো শিং। তার এক হাতে ছাতাটা ধরা আর অন্য হাতে বাদামি কাগজে মোড়ানো কিছু পার্সেল। মনে হল বড়দিনের গিফট কিনে ফিরছে সে। এটা একটা ফাউন। হঠাত লুসিকে দেখে কাপতে কাপতে তার পার্সেলটা হাত থেকে পরে গেল।
'সুপ্রভাত।' কাপতে কাপতে ফাউন বলল।

Subscribe to:
Posts (Atom)