Alice in Wonderland
Walt Disney
LadyBird
Fiction
==========
আজব দেশে এলিস
গ্রীস্মের এক দুপুর। এলিস নামে ছোট্ট একটি বালিকা গাছের উপর বসে আছে। তার বড় বোন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ পড়ছিল। তার সেটা শুনার কথা ছিল।
কিন্তু সেটা খুব মজার ছিল না। কারণ সেটাতে কোন ছবি ছিল না। এলিসের ঘুম ঘুম লাগল।
সে গাছ থেকে নেমে পড়ল এবং সেটার নিচে বিশ্রাম নিচ্ছিল।
সে চোখ বন্ধ করতেই তার পাশ দিয়ে ছুটে গেল একটি খরগোশ।
