The story of the world
History for the classical child
Revised Edition
Volume 1: Ancient Times
From the Earliest Nomads to the Last Roman Empire
Susan Wise Bauer
Illustrated by Jeff West
Peace Hill press
Charles City, VA
ভূমিকা
কিভাবে আমরা জানি কি ঘটেছিল?
ইতিহাস কি?
তুমি কি জান কোথায় তোমার জন্ম হয়েছিল? তোমার
জন্ম কি হাসপাতালে হয়েছিল নাকি ঘরে? জন্মের সময় তোমার ওজন কত ছিল? তোমার প্রথম
জন্মদিনে তুমি কি খেয়েছিলে?
তোমার জন্মের সময়ের কথা তোমার মনে নেই, তাই
না? হয়ত তোমার প্রথম জন্মদিনে তুমি কি খেয়েছিলে তাও মনে নেই! তাহলে এই প্রশ্নগুলোর
উত্তর আমরা কিভাবে পাব?
তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে পার।
তারা তোমাকে অনেক দিন আগের কথা যখন তোমার মনে রাখার মত বয়স হয়নি তখন কি ঘটেছিল তা
বলতে পারে। যখন তুমি শিশু ছিলে তখনকার গল্পগুলো তারা তোমাকে বলতে পারে।
এই গল্পগুলিই তোমার ‘ইতিহাস’। তোমার জন্মের
পর থেকে আজ পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে তাই তোমার ইতিহাস। তুমি তোমার বাবা
মার কাছে শুনে তোমার ইতিহাস জানতে পার। তোমার জন্মের পর যা ঘটেছিল তা তাদের মনে
থাকবে। হয়ত তারা তোমার ছোট বেলার কিছু ছবি অথবা ভিডিও তুলে রেখেছিল। তোমার ইতিহাসের
অনেক কিছু তুমি এসব ছবি দেখে জানতে পারবে। তোমার কি চুল ছিল? সেগুলো কি চিকন ছিল
নাকি মোটা? তুমি কি হাঁসছিলে নাকি কান্না করছিলে? তুমি কি পড়েছিলে? সে কাপড়গুলোর
কথা কি তোমার মনে পড়ে?
তোমার একটি ইতিহাস আছে- তেমনি তোমার বাবা
মায়েরও একটি ইতিহাস আছে। তারা কোথায় জন্ম গ্রহণ করেছিল? তারা কি হাসপাতালে জন্ম
গ্রহণ করেছিল নাকি বাড়িতে? তার কোন স্কুলে পড়ালেখা করেছিল? তারা কি খেতে পছন্দ
করতে? তাদের বেস্ট ফ্রেন্ড কারা ছিল? এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে পাবে? তুমি
তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে পার। যদি তাদের
মনে না থাকে তবে তাদের বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করতে পার, মানে তোমার দাদা
দাদীর কাছে।
এখন কঠিন প্রশ্নটা জিজ্ঞাসা করি।


