Great Stories in easy English
Robinson Crusoe
Daniel Defoe
Abridged and simplified by
S.E. PACES
অধ্যায়-০৪
দশ মাস যাবৎ আমি
দ্বীপে অবস্থান করছিলাম। একদিন আমার গায়ে জ্বর আসল। আবহাওয়া ছিল গরম কিন্তু আমি
ঠান্ডায় কাঁপছিলাম। আমি এত দূর্বল ছিলাম যে খাবারের জন্য বেরুতে পারছিলাম না।
আমাকে সাহায্য করার মতও কেউ নেই। আর আমার কোন ওষুধও নেই। আমি এত ক্ষীণ ও দূর্বল
হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল আমি হয়ত মারা যাব। যা হউক আমি মারা যাইনি। আস্তে
আস্তে আমি আবার আমার শক্তি ফিরে পাই। আমাকে আবার সুস্থ করার জন্য সৃষ্টিকর্তাকে
ধন্যবাদ জানাই।
যখন আমি সম্পূর্ণ
সুস্থ হয়ে পড়লাম আমি সিদ্ধান্ত নিলাম যে দ্বীপের বাকী অংশটাও আমি দেখে নেব। আমি
ছোট একটি খাল অনুসরণ করলাম যেখানে আমার প্রথমে মালপত্র নামিয়েছিলাম। কিছুদুর গিয়ে
আমি কিছু পাহাড়ি আঁখ দেখলাম। সেখানে আমি কিছু আঙুরও পেলাম। বেশ কিছু আমি খেয়ে
নিলাম। আর কিছু আমি আমার ঝুড়িতে নিলাম। আমি চিন্তা করলাম এগুলো শুকিয়ে নেব। আমি
জানি আঙুর শুকাল কিসমিস হয়ে যায়। আর এগুলো খুব ভালো খাবার।
সে রাতে আমি একটি গাছে
ঘুমালাম।
পরদিন আমি আবার যাত্রা শুরু করলাম। বেশ সুন্দর একটা স্থান আমি পেয়ে গেলাম। সেখানে কিছু কমলা এবং লেবু গাছ দেখতে পেলাম। চারদিকে উজ্জল ফুল ফুটে আছে। এখানে সেখানে নানা রঙের পাখি উড়ে বেড়াচ্ছিল। এত সুন্দর দৃশ্য দেখে আমার মন ভরে গেল। আমি নিজেকে এই দ্বীপের রাজা ভাবতে শুরু করলাম। অবশ্য আমি এই দ্বীপটির রাজাই ছিলাম। তারপর আমার দু:খের কথাটা মনে হলো। আমি এখানে একেবারে একা। এখানে কেউ নেই যার সাথে আমি আমার সুখ ভাগ করতে পারি।

তিন দিন ভ্রমণ করার পর
আমি আমার তাবুতে ফেরার চিন্তা করলাম।