By E.H. GOMBRICH
Chapter-1 Once Upon A Time
এক
একদা এক সময়
সবগুলো গল্পই শুরু হয়
‘একদা এক সময়’ দিয়ে। একদা এক সময় যা কিছু ঘটেছিল তা নিয়েই এই গল্প। একসময় তুমি এত
ছোট ছিলে যে খুব ছোট একটা কিছুর মধ্যেও তুমি দাড়িঁয়ে যেতে পারতে। তোমার মায়ের হাত
পর্যন্তও তুমি পৌছঁতে পারতে না। তোমার কি মনে পড়ে? তোমার নিজের গল্পটা এমন হতে
পারে: ‘একদা এক সময় তুমি খুব ছোট্ট একটি ছেলে ছিলে, অথবা একটি মেয়ে- এবং সেই ছোট্ট
ছেলেটা আমি।‘ কিন্তু তুমি যখন দোলনার একটি শিশু ছিলে তার পূর্বের কথা কি তোমার মনে
পড়ে? তুমি এটা মনে করতে পারবে না কিন্তু তুমি জান যে এটা সত্য ছিল। তোমার বাবা মাও
এক সময় ছোট্ট ছিল। এবং অনেক অনেক দিন আগে তোমার দাদা দাদুও। তুমি আরো আগের দিনের
কথা ভাবতে পারো। এভাবে যে দিনের কথাই ভাবনা কেন তার পূর্বে আরও কিছু ছিল। তুমি কি
কখনও দুটি আয়নার মধ্যে দাড়িঁয়েছিলে। না দাড়িয়ে থাকলে তোমার একবার তা করা দরকার।
তুমি দেখতে পেতে তোমার অনেকগুলো ছবি। একটি থেকে অপরটি ছোট, যত দুরে থাকবে তত বেশি
ছোট। কিন্তু এর কোন শেষ হবে না।
এবং এটাই হল একদা এক
সময়। যার কোন শেষ দেখা যায় না। দাদার দাদার দাদার দাদার দাদার..........মাথা নষ্ট
হয়ে যাবে ভাবতে ভাবতে।


