Showing posts with label The wolf and the seven yound kids. Show all posts
Showing posts with label The wolf and the seven yound kids. Show all posts

The wolf and the seven young kids-02

The Wolf and the seven Young Kids
William and Jacob Grimm
................................


নেকড়ে এবং সাত ছাগলছানা-০২


প্রথমটা লুকাল টেবিলের নিচে, দ্বিতীয়টি লুকাল বিছানার নিচে, তৃতীয়টা লুকাল চুলার মধ্যে, চতুর্থটা লুকাল রান্নাঘরে, পঞ্চমটা লুকাল আলমারীতে, যষ্টটা লুকাল ওয়াশটাবে। আর সপ্তমটা ছিল সবচেয়ে ছোট। সে লুকাল লম্বা ঘরিটার পেছনে।
নেকড়ে তাদের খুজে পেতে দেরি করল না। পটাপট তাদের গিলে ফেলল। বাকী রইল সবচেয়ে ছোটটা যে লম্বা ঘরিটার পেছনে লুকিয়েছিল।
পেটপুরে খাওয়ার পর নেকড়ে খুব নিদ্রা অনুভব করল। ঘর থেকে বের হয়ে নরম ঘাসের উপর শুয়ে পড়ল এবং দ্রুত ঘুমিয়ে পড়ল।
একটু পরেই বুড়ো ছাগীটা বন থেকে ঘরে ফিরল।
হায় হায়! দরজা খোলা কেন? আমার বাচ্চাগুল ক্ই? ঘরের সব জিনিস অগোচালো হয়ে আছে। টেবিল চেয়ার সবকিছু ওলট পালট হয়ে আছে।
ওয়াশটাবটা ভে্ংগে টুকরা টুকরা হয়ে আছে। বিছানা ওল্টানো।
আমার বাচ্চাগুলো কই? কাদতে লাগল বুড়ো ছাগীটি।